ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ
ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার
আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান
অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
জয়নুল আবদিন ফারুকের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বিনিয়োগ সুযোগ
দলের পক্ষ থেকে জানানো হয়, তিনি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন; যেখানে তিনি বলেছেন, ‘তারেক রহমান শুধু ২০২৬ বা ২০৩১ সাল নয়, বরং ২০৩৭ এমনকি ২০৪২ সাল পর্যন্তও বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন বলে তিনি আশা করেন।’
তার এই বক্তব্য তারেক রহমানের পক্ষে অতিমাত্রায় ‘তেলবাজি’ আখ্যা দিয়ে তুমুল সমালোচনা করেন খোদ দলের নেতাকর্মীরাই।
বক্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দলে এবং দলের বাইরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ফলে বিষয়টি দলের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বিএনপি তাকে সতর্ক করে।
আজ ১১ই মার্চ, বুধবার দলের
কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বক্তব্যকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা দলের জন্য অস্বস্তিকর। তাই ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে। দলীয় সূত্র জানায়, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করার প্রধান কার- তার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।