সুখবর পেলেন নাহিদা-জ্যোতিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

সুখবর পেলেন নাহিদা-জ্যোতিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
সুখবর পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা নাহিদা আক্তার ও নিগার সুলতানা জ্যোতিরা। শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠের এই সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন একধিক ক্রিকেটার। সেটার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। আজ মঙ্গলবার আইসিসি প্রকাশিত নারীদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মণি, নাহিদ আক্তার, মারুফা খাতুন ও সুলতানা খাতুন। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছিলেন জ্যোতি। সেই ম্যাচে ৫৮ রানের পর শেষ ম্যাচে করেন ৪০ রান। তাতে নারী ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক এখন ৩৫তম স্থানে অবস্থান করছেন। শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং

করেছিলেন সোবহানা মোস্তারি। পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ ব্যাটিংয়ে ৭৪ রান করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাতে নারী ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়া ব্যাটিংয়ে উন্নতি করেছেন রিতু। আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৩তম। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও উন্নতি করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ২১ রান দিয়ে চার উইকেট শিকার করেছিলেন নাহিদা। নারী ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া বোলারদের মধ্যে উন্নতি করেছেন মারুফা ও সুলতানা খাতুন। ছয় ধাপ এগিয়েছেন মারুফা ৩৭তম স্থানে আছেন। আর সুলতানা ১৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৪ নম্বরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!