সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬

সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ |
বলিউডে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। রণবীর সিং অভিনীত এই সিনেমাটি মুক্তির মাত্র ১৬ দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৫০০ কোটি রুপি আয় করে বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে। তবে এই সাফল্যের মাঝেই সামনে এসেছে বড়সড় বিতর্ক। পরিচালক সন্তোষ কুমার অভিযোগ করেছেন, তার সিনেমার চিত্রনাট্য চুরি করেই ‘ধুরন্ধর’ নির্মাণ করেছেন আদিত্য ধর। যদিও এই অভিযোগ সরাসরি নাকচ করে আইনি পথে জবাব দিচ্ছেন ‘ধুরন্ধর’-এর নির্মাতা। সম্প্রতি সংবাদমাধ্যমে সন্তোষ কুমার দাবি করেন, তিনি আদিত্য ধরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে জিও স্টুডিওস-এর সঙ্গে যোগাযোগ করলে তাকে ‘বি৬২ স্টুডিওস’-এর সঙ্গে কথা বলতে বলা হয়। তার অভিযোগ, এরপর থেকেই প্রযোজনা পক্ষের কাছ

থেকে তিনি বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন। সন্তোষ কুমারের দাবি, তার ‘ডি-সাহেব’ ছবির চিত্রনাট্য থেকেই ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মূল গল্প নেওয়া হয়েছে। তার মতে, গল্পে একটি তরুণের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা এবং সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার লড়াই তুলে ধরা হয়েছে—যা তার কাজের সঙ্গে মিলে যায়। তবে পাল্টা যুক্তিতে বলা হচ্ছে, ‘ধুরন্ধর’ সম্পূর্ণভাবে আদিত্য ধরের মৌলিক সৃষ্টি। জানা গেছে, তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশন-এর কাছে চিত্রনাট্যটি নিবন্ধন করেন। অন্যদিকে, সন্তোষ কুমার নিজেই জানিয়েছেন, তার ‘ডি-সাহেব’ স্ক্রিপ্টটি নিবন্ধিত হয় একই বছরের নভেম্বর মাসে। অভিযোগ প্রকাশ্যে আসার পরই আইনি ব্যবস্থা নেন আদিত্য ধর। ইতোমধ্যে সন্তোষ কুমারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পরিচালক জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে

তিনি আইনগতভাবেই লড়াই চালিয়ে যাবেন। সূত্র: দ্য ওয়াল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র দেশ বাঁচাতে এগিয়ে আসুন সবাই রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল