আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬

আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ |
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নিতে থানায় গেছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কার উপস্থিতে মামলা দায়ের করে টলিউডের শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, বিদীপ্তা চক্রবর্তীসহ টালিউডের একাধিক তারকা। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এ ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী প্রযোজনা সংস্থার ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। আইনজীবীসহ প্রিয়াঙ্কা সরকার থানায় ঢোকার মুহূর্তে একেবারে বিধ্বস্ত অবস্থাই দেখায় তাকে। থানায়

ঢুকে তিনি অভিযোগপত্রে সই করে তিনি। শনিবার দুপুরে এফআইআর দায়ের করতে থানায় যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, গত ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শিল্পীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায় নির্ধারণের দাবিতে সরব হয়েছেন অনেকেই। এদিকে রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের

দাবিতে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। যেখানে যোগ দেবেন আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ