ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল
ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়।
ওই প্যাকেজ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিমানবন্দরে আতঙ্ক তৈরি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরিয়ে নেওয়া হয় সেখানকার সব কর্মীকে।
প্যাকেজটির ভেতর কী ধরনের পদার্থ রয়েছে তা শনাক্ত করতে এবং সেগুলো সরিয়ে নিতে বর্তমানে পর্যবেক্ষণ কার্যক্রম চলছে।
সূত্র: আল–জাজিরা






