সহকারী ভূমি কর্মকর্তাসহ বরখাস্ত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

সহকারী ভূমি কর্মকর্তাসহ বরখাস্ত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
কুমিল্লার চৌদ্দগ্রামে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত দুইজন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান। শুক্রবার দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের অভিযুক্ত এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছেন। টাকা ছাড়া তারা কোনো কাজই করতেন না। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ ওঠে। ঘুস নেওয়ার অভিযোগটি কিছু গণমাধ্যমে প্রচার হবার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

গত ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন এবং এ বিষয়ে বিধি মোতাবেক কারণ দর্শানোর নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুস নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহকারী মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে এবং তাদের অফিসে আরও কেউ এমন অনিয়মে জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দুপক্ষের দাবিদাওয়া সমুহ ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর নায়ক দ’আরতানিয়ানের কঙ্কাল প্রাপ্তির দাবি: ৩৫০ বছরের রহস্য উন্মোচন হচ্ছে? ইরানিরা আমাকে তাদের সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ডোনাল্ড ট্রাম্প কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫