ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
‘এনসিপিকে দেয়া ৭০ কোটি টাকা কোথায় পেলেন আসিফ?’—মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে তার বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অবৈধ অর্থায়নের অভিযোগ তুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুনতাসির মাহমুদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে মুনতাসির মাহমুদ দাবি করেন, আসিফ মাহমুদ এনসিপিকে ৭০ কোটি টাকা দিয়েছেন বলে নিজেই তাকে জানিয়েছিলেন। এই বিপুল অঙ্কের অর্থের উৎস নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তিনি লিখেছেন, “এই ৭০ কোটি টাকা আসিফ পেলেন কোথায়?”
মুনতাসির মাহমুদ তার স্ট্যাটাসে দাবি করেন, এনসিপির বড় অঙ্কের অর্থায়ন এসেছে আসিফ মাহমুদের কাছ থেকেই এবং এর সপক্ষে তার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে।
দুর্নীতির টাকা সাধারণত ব্যাংকে গচ্ছিত
রাখা হয় না বলে উল্লেখ করেন এই ছাত্রনেতা। তাই প্রচলিত ব্যাংক হিসাব তল্লাশির পাশাপাশি তদন্তের স্বার্থে আসিফ মাহমুদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ সব ধরনের ডিজিটাল ডিভাইস এবং ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) অ্যাকাউন্ট খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। মুনতাসির মাহমুদের এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা অর্থের উৎস নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছেন। তবে এত বড় অভিযোগ ওঠার পরও এখন পর্যন্ত আসিফ মাহমুদ ভূঁইয়া বা তার সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সাধারণ মহলে এখন একটাই প্রশ্ন—এনসিপিকে দেওয়া কথিত এই ৭০ কোটি টাকার আসল
উৎস কী? এবং এই চাঞ্চল্যকর অভিযোগের সত্যতা খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কি কোনো তদন্তের উদ্যোগ নেবে? সচেতন মহল মনে করছেন, একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসা প্রয়োজন।