জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। সম্প্রতি জুলাই অভ্যুত্থানকারীদের পক্ষের ফেসবুক পেইজ ‘দ্যা পলিট্রিক্যাল সেন্স’ এর প্রকাশিত একটি ভিডিও’তে এ কথা বলতে দেখা যায়। এমপি নাসের বলেন, ‘জুলাইয়ে পুলিশ যেভাবে মানুষ মেরেছে পুলিশ মারা তো ফরজে কেফায়া ছিল। পুলিশ হয়েছে তো কী হয়েছে!’ নতুন নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর আলোচনায় উঠে এসেছে ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশে সংঘটিত পুলিশ হত্যা মামলার তদন্ত। জুলাইয়ে সেনা সমর্থিত ছাত্র-অভ্যুত্থানের সময় সংঘটিত ৪৪ জন পুলিশ হত্যা মামলা গত ১৮ মাস ধরে কার্যত ফাইলবন্দি ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে এসব হত্যা মামলার তদন্তে

দৃশ্যমান কোনো অগ্রগতি ঘটেনি। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছে এ হত্যাকাণ্ডের বিষয়টি। রাজনৈতিক অঙ্গন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্য ছাড়াও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে পুলিশ হত্যা মামলার তদন্ত নিয়ে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরেও এসব মামলার ফাইল নড়াচড়া শুরু হয়েছে। মাঠ পুলিশের একাধিক সূত্র বলছে, এসব মামলা তদন্তে ইতোমধ্যে ‘গ্রিন সিগন্যাল’ও মিলেছে। দ্রুতই শুরু হচ্ছে মামলার তদন্ত কার্যক্রম। এরই মধ্যে পুলিশের একটি বিশেষ ইউনিট কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার