ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জামায়াত নেতার নেতৃত্বে একটি সরকারি সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্পের জন্য সরবরাহকৃত করা ইট লুটপাটের অভিযোগে টাস্কফোর্সের অভিযানে অভিযুক্তসহ আরও ছয়জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বিপুল পরিমাণ ইট উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুসারে, জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ পর্যন্ত সরকারি রাস্তার জন্য বরাদ্দকৃত ইট রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ৪ লাখ ইট লুটপাট করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। কিছু সূত্রে চুরি হওয়া ইটের সংখ্যা ১৫ লাখ পর্যন্ত জানা গেছে। উপজেলা প্রসাশন এখনও সঠিক সংখ্যা উল্লেখ করেনি।
৫ই মার্চ, বৃহস্পতিবার দুপুরে
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় লুট হওয়া ইট উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী। বাকি পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত ইটগুলো সংশ্লিষ্ট প্রকল্পে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা স্থানীয়রা এ ধরনের লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় প্রশাসন ও থানা সূত্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।