শ্রমবাজার আকর্ষণীয় করতে এবার নিয়োগদাতাদের ‘বাগে’ আনছে সৌদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ৫:০৭ অপরাহ্ণ

শ্রমবাজার আকর্ষণীয় করতে এবার নিয়োগদাতাদের ‘বাগে’ আনছে সৌদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৫:০৭ 104 ভিউ
সৌদি আরব সরকার শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা প্রস্তাব করেছে। শ্রম বাজারকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে এই উদ্যোগ নিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। প্রস্তাবের ওপর জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার এক প্রতিবেদনে বলেছে, বড় মানবসম্পদ প্রতিষ্ঠানগুলোকে ১০ বছরের লাইসেন্স পেতে ১ কোটি সৌদি রিয়ালের একটি ব্যাংক গ্যারান্টি প্রদান এবং ১০ কোটি রিয়ালের পরিশোধিত মূলধন থাকতে হবে। মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য পাঁচ বছরের লাইসেন্স পেতে ৫০ লাখ সৌদি রিয়ালের একটি ব্যাংক গ্যারান্টি প্রদান এবং ৫ কোটি রিয়ালের পরিশোধিত মূলধন থাকা আবশ্যক। ছোট প্রতিষ্ঠানগুলোকে ২০ লাখ সৌদি রিয়ালের ব্যাংক গ্যারান্টি প্রদান এবং ৫০ লাখ রিয়ালের পরিশোধিত

মূলধন বজায় রাখতে হবে। নিয়োগ প্রতিষ্ঠানগুলোকে এই তিন ক্যাটাগরির যেকোনো একটির অন্তর্ভুক্ত হতে দুই বছরের সময়সীমা দেওয়া হবে। প্রস্তাবিত নীতিমালায় আরও বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যৌথ মূলধনী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হতে হবে এবং এর মূলধন পুরোপুরি সৌদি নাগরিকদের মালিকানাধীন হতে হবে। তবে, সৌদি কোম্পানি আইনে নির্ধারিত বিদেশি বিনিয়োগের মানদণ্ড এবং ন্যূনতম মূলধনের শর্ত পূরণ করে বিদেশি বিনিয়োগকারীরাও লাইসেন্স নিতে পারবেন। এ নীতিমালায় প্রযুক্তিগত, শ্রমিকসংক্রান্ত বা পেশাগত ব্যর্থতাজনিত ঝুঁকি মোকাবিলায় বিমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ক্ষমতা মানবসম্পদ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। কোম্পানির আকার, প্রকৃতি ও কার্যক্রম অনুযায়ী বিমা নির্ধারিত হবে। বিমার মেয়াদ ছয় মাসের কম থাকলে কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

বাজারের পরিবর্তন, ভিসার অনুরোধ বৃদ্ধি, অভিযোগের সংখ্যা বৃদ্ধি, নিয়োগ বা চুক্তি বাস্তবায়নে বিলম্বের মতো বিষয়গুলোর ভিত্তিতে মন্ত্রণালয় ব্যাংক গ্যারান্টি বাড়ানোর অনুরোধ করতে পারে। প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয় অনুমোদিত ওয়েবসাইটে সব সেবার মূল্য তালিকা প্রকাশ করতে হবে। এ ছাড়া বিদেশে সৌদি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য অনুমোদিত কর্মচারীদের বিবরণ প্রদান এবং নিয়োগ খরচ প্রকাশ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় আরও বলা হয়েছে, লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের