‘শাহ আজিজও যেন জেলে ভালো থাকেন, বঙ্গবন্ধু তা নিশ্চিত করেছিলেন’: রুমিন ফারহানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬

আরও খবর

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

‘শাহ আজিজও যেন জেলে ভালো থাকেন, বঙ্গবন্ধু তা নিশ্চিত করেছিলেন’: রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশের রাজনীতির হারানো ঐতিহ্য ও শিষ্টাচার নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন, অতীতে রাজনৈতিক বিরোধ থাকলেও প্রতিপক্ষের প্রতি সম্মানবোধ ছিল প্রবল। এমনকি ঘোরতর রাজনৈতিক প্রতিপক্ষ শাহ আজিজুর রহমানের জেলজীবন যেন স্বস্তিদায়ক হয়, তৎকালীন নেতৃত্ব তা নিশ্চিত করেছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘শাহ আজিজ ও রাজনৈতিক উদারতা’ টকশোর আলোচনায় রুমিন ফারহানা অতীতের রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ টানেন। তিনি বলেন, “শাহ আজিজও জেলে যাতে ভালো থাকে, সেটা উনি এনসিওর (ensure) করেছেন।” রুমিন ফারহানা মূলত এই বক্তব্যের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক মহানুভবতার দিকে ইঙ্গিত করেছেন। তিনি বোঝাতে

চেয়েছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে ধ্বংস করে দেওয়ার মানসিকতা তখন নেতাদের মধ্যে ছিল না। বঙ্গবন্ধু ও ভাসানীর সম্পর্ক রাজনৈতিক শিষ্টাচারের আরেকটি উদাহরণ হিসেবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানীর সম্পর্কের কথা উল্লেখ করেন। রুমিন বলেন, ‘‘বঙ্গবন্ধু ও মওলানা ভাসানী যখন আলাদা হয়ে গেলেন—মওলানা ভাসানী ন্যাপ গঠন করলেন এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগ নিয়ে থাকলেন—তখনো তাদের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়নি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকার সময়ও রাতের বেলা মওলানা ভাসানীর কাছে যেতেন পরামর্শ (অ্যাডভাইস) নিতে। এটিই ছিল বাংলাদেশের পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি।’’ বর্তমান রাজনীতির সমালোচনা অতীতের এই সম্প্রীতির সঙ্গে বর্তমান সময়ের রাজনীতির তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন রুমিন। তিনি বলেন, ‘‘বিরোধিতা থাকবেই। কিন্তু পরস্পরের

চামড়া খুলে ফেলা, কুৎসিত স্লোগান দেওয়া এবং ব্যক্তি সম্পর্ককে ছিঁড়েখুঁড়ে ফেলার মতো সংস্কৃতি আগে ছিল না।’’ নিজের পারিবারিক শিক্ষার প্রসঙ্গ টেনে ভাষা সৈনিক অলি আহাদের কন্যা রুমিন বলেন, তার পরিবার এই সুস্থ রাজনৈতিক ধারার মধ্য দিয়েই এসেছে এবং তিনি সেই সংস্কৃতিকেই ধারণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের