শার্শায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
     ১০:২২ অপরাহ্ণ

শার্শায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২২ 176 ভিউ
যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বাধীন দুই পক্ষের প্রায় ৩০ জন অংশ নেন এই সংঘর্ষে। এ সময় আব্দুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। তাকে বাঁচাতে গেলে রুহুল আমিনসহ আরও কয়েকজন মারধরের শিকার হন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, টিটু ও নাজমুলকে যশোর জেনারেল

হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন অভিযোগ করে বলেন, “কোনো কারণ ছাড়াই আমাদের ১০-১২ জন সমর্থককে প্রতিপক্ষের লোকজন হামলা করে গুরুতর জখম করেছে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং মামলার প্রস্তুতিও চলছে।” তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির দাবি করেন, “এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। প্রাইভেটকার চালকদের অভ্যন্তরীণ বিরোধ থেকেই সংঘর্ষ ঘটেছে। উভয় পক্ষই বিএনপির কর্মী হলেও বিষয়টি দলীয় নয়।” এ বিষয়ে শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, “অভিযোগ পেলে তদন্ত

সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক অঙ্গনে দলীয় কোন্দল নিয়ে এ ধরনের সহিংসতা শার্শা অঞ্চলে নতুন নয়। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন সংঘর্ষের জন্ম দিচ্ছে, যা এখন দলের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান?