শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সাময়িক বন্ধ রখা হবে বলে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর

পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস