ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ
গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর
ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন
হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ
ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা
নাটোরে রাতের আঁধারে লরি থেকে ২ হাজার লিটার পেট্রল-ডিজেল উধাও হওয়ায় লরির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামম্যাণ আদালত। সঙ্গে লরির ম্যানেজার আবু সাইদকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া উপজেলার জামতলি বাজারের আঁখি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেলের কারবার ঠেকাতে জামতলি বাজারের মেসার্স আঁখি ফিলিং স্টেশনে তদারকিতে যান ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।
লরি থেকে তেল নামাতে গিয়ে বরাদ্দকৃত ৪৫০০ লিটার পেট্রলের মধ্যে ১৫০০ লিটার ও সমপরিমাণ ডিজেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল রাতারাতি রাস্তার
মধ্যেই উধাও হয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই লরির ম্যানেজারকে জেল-জরিমানা করা হয়। এ বিষয়ে মেসার্স আঁখি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আহসান হাবীব বলেন, সিংড়ার ইউএনও তার ফিলিং স্টেশন তদারকি করে ফিরছিলেন। এমন সময় লরিতে তেল কম রয়েছে সন্দেহ হলে তিনি নিজেই বিষয়টি মুঠোফোনে সিংড়ার ইউএনওকে জানান। ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লরির ম্যানেজারকে জেল-জরিমানা করা হয়েছে।