আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা এলাকায় ফের জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তিনটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করে নিয়ে গেছে। শনিবার (২৮ মার্চ) সকালে সাগরে মাছ ধরা শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ট্রলারগুলোর মালিক মো. কালু ওরফে মালা হালু, মো. মুস্তাফিজ এবং মীর কাশিম। এরা তিনজনই শাহপরীর দ্বীপের বাসিন্দা। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫),

আবু তাহের (৪০), আবদুল খালেক এবং জাবের মিয়া (২৪)। এরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা এনায়েত উল্লাহ বলেন, সাম্প্রতিক এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার তাদের স্বজনদের নিয়ে উদ্বেগে রয়েছে। তথ্যটি নিশ্চিত করে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে জেলে পল্লীতে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয় জেলেদের দাবি, গত দুই বছরে

আরাকান আর্মি বিভিন্ন সময়ে প্রায় ৫০০ জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে প্রায় ৩০০ জনকে পরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে মুক্তি পান। তবে এখনো প্রায় ২০০ জন জেলে তাদের হেফাজতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।#

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!