ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি
ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক
সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই
বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
বাগেরহাটের চিতলমারীতে বসতবাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।
২৬শে মার্চ, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার বিকেল ৪টার দিকে শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে আমির হামজা বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে ৬ যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন আমির
হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। হোঁচট খেয়ে পড়ে যাবার পর তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।