রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৩৬ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি। বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের নজির গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে শনিবার আফগানিস্তানের দেওয়া ২৮৪ রানের পাহাড়সম লক্ষ্য তিন উইকেট হাতে রেখেই টপকে গেল যুবারা—যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই এই কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে যুব এশিয়া কাপে রান তাড়ায় সর্বোচ্চ সাফল্য ছিল ২৬০ রান—২০২১ সালে ভারতের এবং ২০২৩ সালে পাকিস্তানের। সেই দুই রেকর্ডই এবার ছাপিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৩ রান। দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফয়সাল

শিনোজাদা। ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি, যা বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে তার তৃতীয় শতক। বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ভিত গড়ে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দুজন মিলে মাত্র ২৬.৪ ওভারেই যোগ করেন ১৫১ রান। রিফাত বেগ ৬৮ বলে ৬২ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি বাংলাদেশের হাতে। জাওয়াদ আবরার খেলেন দুর্দান্ত এক ইনিংস—১১২ বলে ৯৬ রান। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। নড়বড়ে নব্বইয়ের ঘরে পৌঁছে হতাশায় মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। দুই ওপেনার ফিরলে খানিকটা চাপ তৈরি হয় বাংলাদেশের ওপর। অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও অল্প সময়ের ব্যবধানে

কয়েকটি উইকেট পড়ে গেলে উত্তেজনা বাড়ে ম্যাচে। তবে শেষ দিকে শেখ পারভেজের কার্যকর ব্যাটিং ম্যাচের মোড় আবার বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। শেষ ওভারের আগে সমীকরণ নেমে আসে নাগালের মধ্যে। শেষ পর্যন্ত শাহরিয়ার আহমেদের এক রানের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাত বল হাতে রেখেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরার তার ব্যতিক্রমী ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুবারা পরবর্তী ম্যাচে সোমবার নেপালের মুখোমুখি হবে। সংক্ষিপ্ত স্কোর আফগানিস্তান অ-১৯ : ৫০ ওভারে ২৮৩/৭ বাংলাদেশ অ-১৯ : ৪৮.৫ ওভারে ২৮৪/৭ ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : জাওয়াদ আবরার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না