ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অবশেষে মুখ খুললেন পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার বিষয়ে।
চলচ্চিত্র অঙ্গনে বেশ কয়েক বছর ধরেই তমা মির্জা ও রায়হান রাফীর প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত ছিল। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ—বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত।
তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে এতদিন কেউই প্রকাশ্যে কিছু না বললেও, এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের মুখে বিষয়টি পরিষ্কার করেন তমা।
‘রায়হান রাফীর সঙ্গে এখনো সম্পর্ক আছে কিনা’—এমন প্রশ্নের জবাবে কিছুটা দ্বিধা প্রকাশ করে তিনি শেষ পর্যন্ত বলেন, ‘আচ্ছা… না।’
তবে সম্পর্কের ইতি টানলেও বন্ধুত্ব পুরোপুরি শেষ হয়নি বলে জানান
এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’ তমার এই মন্তব্য থেকে স্পষ্ট, এক সময়ের আলোচিত এই সম্পর্ক এখন ভিন্ন রূপ নিয়েছে। যদিও তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ আগের তুলনায় কমে এসেছে, তবুও বন্ধুত্বের একটি জায়গা এখনো বজায় রয়েছে। তার এই খোলামেলা স্বীকারোক্তিতে ভক্তদের মধ্যে কিছুটা বিস্ময় তৈরি হলেও, দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন অনেকেই।