যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, উভয় পক্ষ যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে রাজি হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও ট্রাম্প যোগ করেছেন যে, তিনি কোনো চুক্তির গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে পারছেন না। তিনি বলেন, যদি কোনো চুক্তি হয়, তবে তা ইরান এবং এই অঞ্চলের জন্য একটি দুর্দান্ত সূচনা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় ‘প্রধান বিষয়গুলোতে ঐকমত্য’ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের যে আলোচনার কথা তিনি দাবি করছেন, সেখানে উভয় পক্ষ

‘প্রধান প্রধান পয়েন্টগুলোতে একমত’ হয়েছে। ইরানিরাই আলোচনার জন্য তাকে ফোন করেছে বলে ট্রাম্পের দাবি মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে, ইরানিরাই আলোচনার জন্য তাকে ফোন করেছে, তিনি নিজে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেননি। ট্রাম্পের এই আলোচনার দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না। ট্রাম্প আরও বলেন, কিছুক্ষণ আগে ইসরাইলি নেতাদের সঙ্গে কথা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে যা আছে তাতে ইসরাইল খুবই খুশি হবে। ট্রাম্পের আলোচনার দাবির বিষয়ে ইরান কী বলছে যদিও ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, তবে তেহরান

থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি দুই পক্ষের মধ্যে কোনো ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়