ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ March, ২০২৬

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ March, ২০২৬ |
ফ্রান্সে উদযাপিত হলো মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহর আনন্দমুখর হয়ে ওঠে ঈদের খুশিতে। প্যারিসের ঐতিহাসিক গ্র্যান্ড মস্ক দ্য প্যারিসে শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা ও সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের দুটি জামাত। উভয় জামাতেই বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকে বাইরে খোলা স্থানে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন; যা প্রবাস জীবনের মাঝেও আন্তরিকতার উষ্ণ পরিবেশ সৃষ্টি করে। ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমরা বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, মরোক্কান ও

আলজেরীয় সম্প্রদায় নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে ঈদ উদযাপন করেন। ঘরে ঘরে তৈরি হয় সেমাই, পোলাও, বিরিয়ানি ও অন্যান্য দেশীয় খাবার। ফলে ঈদ উৎসব হয়ে ওঠে এক বহুমাত্রিক সাংস্কৃতিক মিলনমেলা। অন্যদিকে, লিওঁ শহরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় প্রথমবারের মতো ঈদের জামাত আয়োজন করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। শহরের বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে জামাতটি ছিল সুশৃঙ্খল, আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ফারহান মাহমুদ বলেন, লিওঁতে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এটি প্রথম এত বড় ও সুসংগঠিত ঈদ জামাত, যা আমাদের ঐক্য ও সক্ষমতার পরিচায়ক। ভবিষ্যতে এই উদ্যোগকে স্থায়ী করতে ফ্রান্সের আইন-কানুন মেনে চলা অপরিহার্য। কমিউনিটির পক্ষ থেকে রাজা আহমদ জানান, তরুণদের

উদ্যোগে এ আয়োজন করা হয়েছে, যাতে লিওঁতে বসবাসরত সব বাংলাদেশি মুসলিম একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। তিনি বলেন, প্রায় ২৬০ জন মুসল্লি জামাতে উপস্থিত ছিলেন। এ আয়োজন ভবিষ্যতে লিওঁতে বাংলাদেশি মসজিদ প্রতিষ্ঠার সম্ভাবনার দিকও উন্মোচন করেছে। বাংলাদেশি কমিউনিটি লিওঁর উদ্যোগে আয়োজিত জামাতে ইমামতি করেন হাফিজ ইব্রাহিম ছুনু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক