বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬

বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ |
এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনাও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা কয়েকদিন ধরে চলছে। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। সম্প্রতি আনুশকার টিম থেকে জানানো হয়েছে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আগে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। আনুশকার টিমের পক্ষ থেকে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, সঠিক তথ্য আর গুজবের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু অনেক সময় সেই পার্থক্য এড়িয়ে যাওয়া হয়। কারো ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন। বিবৃতিতে বলা হয়, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।

এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশের আগে কিছু সীমারেখা মেনে চলা উচিত। একই সঙ্গে তারা আহ্বান জানায়, পুরুষ অভিনেতাদের মতো নারী অভিনেত্রীদের প্রতিও সমান সম্মান দেখানো প্রয়োজন। এদিকে বিয়ের গুঞ্জনের পর তার বয়স নিয়েও প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আনুশকার এ বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তার টিম। তাদের জানিয়েছে, বারবার ৪৪ বছর বয়সটিকে সামনে আনা হচ্ছে কেন? এতে কি বোঝাতে চাওয়া হচ্ছে যে এই বয়সে বিয়ে করা কোনো অস্বাভাবিক বা বিতর্কিত বিষয়? যদি বয়স এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এই আলোচনা কেন হয় না? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়