ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এতে যুদ্ধ বন্ধে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনাও হয়েছে বলে তিনি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) ট্রাম্প বলেন, ইরান একটি আসন্ন হুমকি ছিল। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৫টি পয়েন্টে ঐকমত্য হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ইরান কোনো পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্পের কাছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি চান ‘সিস্টেমে যতটা সম্ভব বেশি তেল থাকুক’। মূলত সমুদ্রে আটকে থাকা ইরানি তেলের সরবরাহ সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আলোচনাই হয়নি:

ইরান সোমবার (২৩ মার্চ) ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘ফলপ্রসূ কথোপকথন’ সংক্রান্ত দাবির সম্পূর্ণ বিপরীত। আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি এক ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ‘কোনো সংলাপ’ হচ্ছে না। ঐ সূত্রটি দাবি করেছে যে, ট্রাম্পের এই মন্তব্যগুলো মূলত ‘জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণ করার’ একটি কৌশল। তবে ইরানি সূত্রটি এটি স্বীকার করেছে যে, আঞ্চলিক দেশগুলো উত্তেজনা হ্রাসের লক্ষ্যে কিছু উদ্যোগ বা প্রস্তাবনা পেশ করেছে। তিনি আরও যোগ করেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি, তাই এ ধরনের সব দাবি ওয়াশিংটনের দিকেই নির্দেশ করা উচিত।’ গত দুই

দিনে তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প সোমবার জানান যে, তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সমস্ত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করে। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজার। সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়