লুটপাটের নতুন প্রজেক্ট: ক্ষমতা নিয়েই ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিএনপি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

লুটপাটের নতুন প্রজেক্ট: ক্ষমতা নিয়েই ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিএনপি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
নির্বাচন-পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রথম মাসেই বড় ধরনের ঋণ খুঁজছে সরকার। একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চড়া দাম দেখিয়ে তারা এই ঋণ নিতে চাইছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ২ বিলিয়ন ডলার (প্রায় ২৪ হাজার কোটি টাকা) বিদেশি ঋণ খুঁজছে বিএনপি সরকার। রাজনৈতিক মহলে সরকারের এই পদক্ষেপকে ‘লুটপাটের নতুন প্রজেক্ট’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সমালোচকদের মতে, ক্ষমতা গ্রহণের পরপরই বিশাল অংকের ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চব্বিশের দাঙ্গার পর অন্তর্বর্তী সরকারের দেড় বছর পেরিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও অর্থনৈতিক অস্থিরতা কাটেনি। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির খাত

দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের সাথে আলোচনা শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর শুক্রবার রয়টার্সকে জানান, “আইএমএফ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা তাদের জুলাইয়ের বদলে এখনই তহবিল ছাড় করার অনুরোধ জানাব। এছাড়া এডিবি ও বিশ্ব ব্যাংক থেকেও অতিরিক্ত বাজেট সহায়তার আশা করছি।” অর্থনীতিবিদদের মতে, বিদেশি ঋণের ওপর এই অতি-নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি এবং ঋণের ফাঁদ তৈরি করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে