ফের কার প্রেমে পড়লেন পরিণীতি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ফের কার প্রেমে পড়লেন পরিণীতি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
সদ্য মা হয়েছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি তার রাজনীতিক স্বামী রাঘব চড্ডাকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। কখনো সমুদ্রপারে, আবার কখনো ব্যাংককের চায়না টাউনে ঘুরছেন তারা। এমনিতেই রাঘবকে বিয়ে করার পর থেকে দিল্লি-মুম্বাই যাতায়াত করছিলেন পরিণীতি। কিন্তু মা হওয়ার পর পাকাপাকি ভাবে দিল্লিবাসী হয়েছেন। গত দুই বছরে সেভাবে কোনো ছবি মুক্তি পায়নি পরিণীতির। এ দিকে, বিয়ের তিন বছর যেতে না যেতেই সহ-অভিনেতার প্রেমে পড়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী? খবর আনন্দবাজার অনলাইনের। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার উপরে লেখেন ‘কখনো কখনো সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হয়।’ স্বাভাবিক ভাবেই প্রশ্ন, রাঘব চড্ডাকে ছাড়া কার প্রেমে পড়লেন পরিণীতি? যদিও

খুব বেশি ক্ষণ রহস্য জিইয়ে রাখেননি অভিনেত্রী। ভ্যানিটি ভ্যানের বাইরে দেখা যায় রাঘবের নাম। অর্থাৎ স্বামীর সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে এমন ছবি দেন। অর্থাৎ রাঘবই তার সহ-অভিনেতা বা সহকর্মী। ইতিমধ্যেই নিজের পডকাস্টে একাধিক বার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। এবার ‘রিল’ লাইফে রাঘবের সঙ্গে তা হলে জুটি বাঁধছেন তিনি? কবে ও কোথায় দেখা যাবে তাদের, সেটা খোলসা করেননি তিনি। যদিও প্রায়শই সমাজমাধ্যমে রাঘবকে নিজের ‘হিরো’ আখ্যা দেন পরিণীতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল