ভারত সফর বাতিল করলেন শাকিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ভারত সফর বাতিল করলেন শাকিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল বিশ্বখ্যাত লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি। এতে হতাশ হয়ে পড়েছেন হাজারো ভক্ত। ২০০৭ সালের পর এই প্রথমবার ভারতের দর্শকদের সামনে গান গাওয়ার পরিকল্পনা করেছিলেন শাকিরা। তার এই সফর ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আগামী ১০ ও ১৫ এপ্রিল দুটি শো করার কথা ছিল তার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল। এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা

সর্বোচ্চ ভিআইপি শ্রেণিতে গিয়ে লাখ টাকার ঘর ছুঁয়েছিল। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় ইতোমধ্যে হাজারো ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন। অনেকে আগেভাগেই বিমান ও হোটেল বুকিংও সম্পন্ন করেছিলেন। তবে হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, অনুরাগী ও শিল্পীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তাদের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া নতুন করে কবে এই কনসার্ট আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি এক বিশেষ আয়োজনে

গান গাইলেও সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে দীর্ঘদিন পর ভারত সফরের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল