ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬

ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ |
ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও তাসমিনা অরিন এর কণ্ঠের গানের মিউজিক ভিডিও “স্বপ্নের আলপথ” প্রকাশিত হবে। ঈদ উল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭ টায় চাঁদ রাতে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কামল আহমেদ। এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন সালমা সুলতানা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অশোক কুমার সরকার। চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তৈয়েব রহমান এবং সম্পাদনা করেছেন ইকরামুল হক ইহান। এই মিউজিক ভিডিওটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন মিউজিক, বুমপ্লে, জিওসেভেন ও ডীজারসহ আরও বিভিন্ন আন্তর্জাতিক অডিও

প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গানটি উল্লেখিত প্ল্যাটফর্মগুলো থেকে যে কোনো শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। “স্বপ্নের আলপথ” মিউজিক ভিডিওটি ‘স্বর্ণালী গোধূলী’ অ্যালবামের একটি গান। “স্বর্ণালী গোধূলী” অ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের মোট ১২টি গান অন্তর্ভুক্ত রয়েছে। গানগুলোতে বিভিন্ন গীতিকার ও সুরকারের কাজের সমন্বয়ে বৈচিত্র্যময় সঙ্গীতধারা তুলে ধরা হয়েছে। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে— “ওই আকাশ পৃথীবির দিকে চেয়ে থাকে” (গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: ইবনে রাজন, সহশিল্পী: নাজু আখন্দ), “ভেজা কদমের গন্ধ মেখে” (গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ইবনে রাজন, সহশিল্পী: নাজু আখন্দ), “একদিন আমরা ভালবেসেছি” (গীতিকার: সালমা সুলতানা, সুরকার: অশোক কুমার পাল, সহশিল্পী: তাসমিনা অরিন),

“কেন যে বল্লে প্রিয়” (গীতিকার: ফাতেমা ফরিদ, সুরকার: মুহিন খান, সহশিল্পী: নাজু আখন্দ), “চন্দ্র প্রহর এলে” (গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: মো: গোলাম সারোয়ার, সহশিল্পী: নাসরিন আক্তার বিউটি), “তুমি ভাবনাতে আছো হৃদয় জুড়ে” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: অশোক কুমার সরকার, সহশিল্পী: লিস্পা লায়লা), “তোমার জন্য কান্দে কেন মন” (গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক, সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী), “আমি তোর মনের মতো হইতে পারলাম না” (গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক, সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী), “স্বপ্ন এখন হাতের মুঠোয়” (গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: আশরাফ বাবু, সহশিল্পী: নাজু আখন্দ), “পায়ে পায়ে পায়ে কত আর পথচলা” (গীতিকার:

বৈদ্যনাথ প্রামাণিক, সুরকার: আসাদুজ্জামান খান, সহশিল্পী: নাজু আখন্দ), “স্বর্ণালী গোধূলি পাশাপাশি দুজনাতে” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: সজল দাস, সহশিল্পী: তাসমিনা অরিন) এবং “নীল শাড়ীতে আকাশটা ওই” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: হিমাদ্রী বিশ্বাস, সহশিল্পী: নাজু আখন্দ)। সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি সঙ্গীতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগীতের প্রতি তার গভীর অনুরাগ ও বিশুদ্ধ গানের প্রতি ভালোবাসা থেকেই তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। একে একে তার ৩৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন