রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
মেহেদী হাসান মিরাজের বল সোজা খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। বলটা ধরতে গিয়েছিলেন বোলার মিরাজ। তখন ক্রিজের বাইরে থাকা সালমান আলি আঘার সঙ্গে মিরাজের শরীর স্পর্শ করে, সালমান ক্রিজের বাইরে থেকেই বল কুড়িয়ে দিতে চান। কিন্তু তার আগেই মিরাজ বল ধরে রান আউট করে দেন। এই ঘটনায় স্তব্ধ হয়ে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন সালমান, পরে হেলমেট ছুড়ে মারেন। গালাগালি করতে করতে বেরিয়ে যান। এই সময় ধারাভাষ্যে থাকা পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা প্রশ্ন তুলেছেন স্পোর্টসম্যান স্পিরিটের। তার মতে, ‘ব্যাটার বোলারকে বল কুড়িয়ে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো তাকে রান আউট করা হলো। এটা প্রত্যাশিত নয়। খেলার চেতনার সঙ্গে এটা যায় না।’ তবে বাংলাদেশের

ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ রমিজকে মনে করিয়ে দেন মিরাজ নিয়মের মধ্যেই যা করার করেছেন। তখন রমিজ বলেন, ‘নিয়মেরও চেতনা আছে।’ সালমানের আউটের আগে পাকিস্তান শক্ত অবস্থায় ছিল। চতুর্থ উইকেটে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান। ৬২ বলে ৬৪ করে দারুণ খেলতে থাকা সালমান ওই সময় ফিরে যান। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না