রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
ইউরোপের ক্লাব ফুটবলে সোয়াপ ডিল পরিচিত শব্দ। এটি দুই ক্লাব খেলোয়াড় অদলবদল সংক্রান্ত চুক্তি। আইপিএলেও পূর্বে এমন দলবদল দেখা গেছে। তবে আইপিএলের সেরা সোয়াপ ডিলটা হলো ২০২৬ সালের আসর সামনে রেখে। রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক সানজু স্যামসনকে চেন্নাই সুপার কিংসের কাছে ছেড়ে দিয়েছে। বিনিময়ে চেন্নাই থেকে দলে ভিড়িয়েছে ক্লাবটির এক যুগের সঙ্গী অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সানজুর বিনিময়ে জাদেজার সঙ্গে ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারেনকেও দিয়েছে চেন্নাই। আইপিএলের আগামী আসরের জন্য রাজস্থান ১৮ কোটি রুপির বিনিময়ে সানজু স্যামসনকে ধরে রেখেছিল। আবার চেন্নাইও একই মূল্যে ধরে রেখেছিল স্পিন অলরাউন্ডার জাদেজাকে। কিন্তু রাজস্থানে যেতে জাদেজা তার মূল্য কিছুটা কমিয়েছে। রাজস্থানে ১৪

কোটি রুপিতে খেলতে রাজি হয়েছেন তিনি। কারেনের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ। রাজস্থানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাদেজা, ‘রাজস্থান আমাকে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ দিয়েছিল, প্রথম জয়টা আমি এখানেই পেয়েছি। এটা আমার কাছে শুধু ক্লাব নয়, বাড়ির মতো। আর ঘরে ফিরতে পারা সবসময় আনন্দের। এখানে আমি আমার প্রথম শিরোপা জিতেছি। আশা করছি, নতুন সতীর্থদের নিয়ে আরও শিরোপা জিততে পারবো।’ জাদেজা ২০০৮ মৌসুমে রাজস্থানে প্রথম মৌসুম খেলেছিলেন। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। ফ্র্যাঞ্চাইজিটি দুই বছর নিষিদ্ধ ছিল। বাকি বছরগুলো হলুদ জার্সি পরে খেলেছেন তিনি। সানজু ১১ বছর ধরে রাজস্থানে খেলছেন। চার মৌসুম ক্লাবটিকে নেতৃত্ব দিয়েছেন। ফাইনালে

ও সেমিফাইনালে তোলার মতো সাফল্য দেখিয়েছেন। তবে নতুন মৌসুমের আগে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না