রাজধানীতে আজ কোথায় কী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে আজ কোথায় কী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ |
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। ঐকমত্য কমিশনের কর্মসূচি বেলা ১১টায় জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা হবে। রাজধানীতে আজ কোথায় কী ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার রমনায় বিকেল সাড়ে ৩টায় কালিমন্দির পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। প্রেস ব্রিফিং জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ

বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে প্রেস ব্রিফিং করবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি। এতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসে মহাসচিব মাওলানা জালালুদ্দিন, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ দেশের শীর্ষস্থানীয় ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। গণসমাবেশ আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার সম্মুখে বিকেল ৪টায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের

দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-৭ আসনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। বিএনপির কর্মসূচি রাজধানীর গুলশানে বিকেল সাড়ে ৪টায় ইউরোপীয় ইউনিয়ন অফিসে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্য। গণঅধিকার পরিষদ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সাধারণ

সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস