যুদ্ধবিরতির দুদিন আগেও গাজায় ইসরাইলের হামলায় নিহত ৮১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতির দুদিন আগেও গাজায় ইসরাইলের হামলায় নিহত ৮১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার থেকে এ চুক্তি কার্যকর হবে। চুক্তি কার্যকর হতে আরও দুদিন বাকী, তাই এখনো গাজায় হামলা বন্ধ করেনি ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ৮১ ফিলিস্তিনি। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে আজ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৮৮ জনে। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অন্তত ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন। কাতারের প্রধান মধ্যস্থতাকারী বুধবার জানায়, ১৫ মাসেরও বেশি সময় যুদ্ধের পর জিম্মি ও বন্দি বিনিময়ের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর

হবে। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় ১২০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি অঞ্চলটিতে ‘দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা’ আনবে। এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ। এ চুক্তি হওয়ায় হামাসের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’ ইসরাইলকে ‘পিছু হটতে’ বাধ্য করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, বুধবার ঘোষিত এ চুক্তি ‘ফিলিস্তিনি ভাই-বোন’ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান