যুক্তরাষ্ট্র কেন জাপানি মুদ্রার পতন ঠেকাতে চাইছে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

যুক্তরাষ্ট্র কেন জাপানি মুদ্রার পতন ঠেকাতে চাইছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের মান ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। এ অবস্থায় মুদ্রাটির মান ধরে রাখতে জাপানের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ইয়েন কিনবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই উদ্যোগকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ইয়েন দুর্বল হয়ে যাচ্ছে। তারা একটু সাহায্য চেয়েছে। আমরা সবসময় জাপানের পাশে আছি।’ ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিপরীতে ইয়েনেরও অবমূল্যায়ন ঘটেছে। এ অবস্থায় মুদ্রাটিকে শক্তিশালী করার উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে। ডলার বেশি শক্তিশালী হলে বিদেশি ক্রেতাদের কাছে মার্কিন পণ্য দামি হয়ে যায়। একইভাবে, দুর্বল ইয়েনের কারণে

জাপানি রপ্তানিকারক ও দেশটিতে যাওয়া পর্যটকরা সুবিধা পেলেও তেল-গ্যাসের মতো আমদানি পণ্যের দাম বেড়ে যায়। তাতে মূল্যস্ফীতি বাড়ে। মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এরইমধ্যে ইউরো বিক্রি করে ইয়েন কিনেছে। গত রোববার ট্রাম্প জানান, ইয়েনকে সমর্থন করার এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্যই ভালো হবে। যুক্তরাষ্ট্রও আর্থিকভাবে লাভবান হবে। তবে কীভাবে লাভবান হবে তা তিনি ব্যাখ্যা করেননি। ইয়েন কীভাবে দুর্বল হলো? বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর একটি হওয়া সত্ত্বেও জাপান দীর্ঘদিন ধরেই দুর্বল ইয়েনের সমস্যায় ভুগছে। ১৯৯০-এর দশকে মন্দা এবং দীর্ঘস্থায়ী ডিফ্লেশন বা মুদ্রাসংকোচন দেখা দেয়। তখন থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত জাপান সুদের হার শূন্য বা নেতিবাচক রেখেছিল। এর উদ্দেশ্য ছিল

অর্থনীতিকে চাঙ্গা করা। দেশটি ২০২৪ সালে সুদের হার বাড়ালেও ইয়েনের পতন ঠেকাতে পারেনি। কারণ, বাকি বিশ্বের তুলনায় এখনও জাপানের সুদ কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক উপ-পরিচালক হাং ট্রান সম্প্রতি বলেছেন, জাপানি কোম্পানিগুলোর বড় আকারের বিদেশি বিনিয়োগ এবং এই কোম্পানিগুলোর আয় দেশে না এনে বাইরে রাখাটাও ইয়েনের ওপর চাপ তৈরি করেছে। জাপানের মতো জ্বালানি ও খাদ্য আমদানিনির্ভর দেশের জন্য ইরান যুদ্ধও নেতিবাচক প্রভাব ফেলেছে। টোকিওর কেইও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সায়ুরি শিরাই বলেন, তেল ও গ্যাসের দাম বাড়লে বাণিজ্য ঘাটতি খারাপ হয় এবং মূল্যস্ফীতির চাপ তৈরি হয়। ফলে ইয়েনের ঘুরে দাঁড়ানোর সুযোগও কমে যায়। যুক্তরাষ্ট্র পতন ঠেকাতে পারবে? ইয়েনের দুর্বলতার সামগ্রিক ধারায় সর্বশেষ হস্তক্ষেপ কোনো

মৌলিক পরিবর্তন আনতে পারবে বলে মনে করেন না বিশ্লেষকরা। তাদের একজন হলেন শুসুকে ইয়ামাদা। তিনি ব্যাংক অব আমেরিকা সিকিউরিটিজের বৈদেশিক মুদ্রা ও সুদ কৌশলবিদ। গত শুক্রবার তিনি বলেন, বৈদেশিক মুদ্রায় হস্তক্ষেপ শুধু সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিতে পারে। তবে ব্রিটিশ ব্যাংক বার্কলেজ সোমবার এক গবেষণা নোটে বলেছে, এবারের হস্তক্ষেপটি ঐতিহাসিক। ফলে এর প্রভাবও বেশি হওয়ার কথা। কিন্তু স্বল্পমেয়াদে ইয়েন শক্তিশালী হলেও, দীর্ঘমেয়াদে নিম্নমুখী চাপ থেকেই যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার