যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫
     ৭:২৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৭:২৭ 137 ভিউ
যুক্তরাষ্ট্রে প্রায় ৫ কোটি ৫০ লাখ বৈধ ভিসাধারী বিদেশির রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। ভিসা-সংক্রান্ত নিয়ম লঙ্ঘন বা বহিষ্কারের মতো অপরাধের প্রমাণ মিললে তাদের ভিসা বাতিল কিংবা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর আল জাজিরার। বৃহস্পতিবার এক ঘোষণায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য নতুন কর্মভিসা ইস্যু আপাতত স্থগিত করা হয়েছে। এক্স-এ দেওয়া বার্তায় তিনি দাবি করেন, বিদেশি ট্রাকচালকরা ‘আমেরিকানদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং স্থানীয় ট্রাক চালকদের জীবিকা ধ্বংস করছে। দ্য অ্যাসোসিয়েট প্রেসের (এপি) প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তর এক লিখিত বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সব ভিসাধারী ‘নিরবচ্ছিন্ন যাচাইয়ের’ আওতায় আছেন। ভিসা ইস্যুর

পর কোনো তথ্য সামনে এলে যা অযোগ্যতার ইঙ্গিত দেয়, তবে সেই ভিসা বাতিল হবে। আর ওই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তবে তাকে দেশ ছাড়তে হবে। বিভাগটি জানায়, অযোগ্যতার ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি, কোনো ধরনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকা বা ‘সন্ত্রাসী সংগঠনকে’ সহায়তা করা। ২০২৫ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছেন। শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধ কাগজপত্রধারীদের বিরুদ্ধেও অভিযান চলছে। যদিও শুরুতে সরকার বলেছিল, শুধু বিপজ্জনক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, কিন্তু এখন প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের হিসাবে চলতি বছর প্রায় ৪

লাখ মানুষকে বহিষ্কার করার পথে রয়েছে প্রশাসন। রেস্তোরাঁ, নির্মাণকাজের স্থান, কৃষিখামার এমনকি আদালতেও অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রধারী কর্মীদের আটক করছে অভিবাসন কর্তৃপক্ষ। একই সঙ্গে মানবিক কারণে দেয়া অস্থায়ী সুরক্ষা এবং হিউম্যানিটারিয়ান প্যারোলও সীমিত করার উদ্যোগ নেয়া হয়েছে, যা বহু বিদেশিকে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের সুযোগ দিয়েছিল। শিক্ষার্থী ভিসাধারীরাও নজরদারির আওতায় আছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে আইন ভঙ্গ বা ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে বেশ কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে কেবল ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ বা মতামতমূলক লেখা প্রকাশের মতো কার্যক্রমকেও কারণ দেখানো হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধানেই সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে।

এমনকি অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশ না নিয়েই। সূত্র : আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের