ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫

ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ |
হ্যারি ম্যাগুয়্যারের শেষ মুহূর্তের গোলেই দীর্ঘ ১৬ বছর পর অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক এই জয় তুলে নেয় রুবেন অ্যামোরিমের দল। ম্যাচের শুরুতেই ব্রায়ান এমবেউমোর দারুণ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের মাত্র এক মিনিটের মাথায় পাওয়া এই গোলই নির্ধারণ করে দেয় প্রথমার্ধের গতি। এরপর লিভারপুলের কোডি গাকপো ও ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ দু’জনেই পোস্টে বল লাগিয়ে সুযোগ হারান। বিরতির পর গাকপো আরও একবার পোস্টে শট নেন, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি তাকে। ৭৮ মিনিটে ফেদেরিকো চিয়েসার নিখুঁত পাস থেকে গাকপো অবশেষে গোল করেন, ম্যাচে সমতা ফেরান লিভারপুল। তবে শেষ হাসি হাসে ইউনাইটেড। ৮৪ মিনিটে ফার্নান্দেজের ক্রস

থেকে হেডে গোল করে দলকে জয় এনে দেন অধিনায়ক ম্যাগুয়ার। এই জয়ে ২০০৯ সালের পর প্রথমবার অ্যানফিল্ডে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, আর্নে স্লটের লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল। এই ফলাফলে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়ে টিকে থাকার লড়াইয়ে নতুন করে গতি পেল ইউনাইটেড, আর লিভারপুলের জন্য তা হয়ে উঠল আত্মবিশ্বাস হারানোর আরেকটি রাত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না