মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
রাজধানীবাসীর একটি অংশের স্বস্তি মেট্রো রেলে প্রতিদিন গড়ে চার লাখ মানুষ যাতায়াত করে। সবচেয়ে বেশি ভিড় হয় অফিস টাইমের শুরু ও শেষের সময়ে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয়। সব স্টেশনে যাত্রী ওঠা-নামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু মেট্রো রেলপথটি লাইন-৬ নামে পরিচিত। এই লাইনের জন্য ২৪ সেট মেট্রো ট্রেন রয়েছে। বর্তমানে ১৪টি ট্রেন সব সময় লাইনে চলাচলরত অবস্থায় থাকে। তিন সেট ট্রেন বিশেষ প্রয়োজনে লাগতে পারে এই বিবেচনায় প্রস্তুত রাখা হয়। বর্তমানে ব্যস্ত সময়ে

(পিক আওয়ার) মেট্রো রেল চলাচল করে প্রতি ৮ মিনিট পর পর। অন্য সময় (অফপিক আওয়ার) ১০ মিনিট পর পর ট্রেন চলাচল করে। শুক্রবার চলে বিকেল ৩টা থেকে। অন্যান্য সরকারি ছুটির দিন পিক আওয়ারে ৮ মিনিট এবং অফ পিক আওয়ারে ১২ মিনিট পর পর মেট্রো রেল চলাচল করে। ঢাকার মেট্রো রেলে সবচেয়ে বেশি যাত্রী ওঠে মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে। চালু হওয়ার পর থেকে এই স্টেশন থেকে এক কোটি ৭৮ লাখের বেশি যাত্রী ওঠা-নামা করেছে। যদিও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষতিগ্রস্ত হয়ে দুই মাস বন্ধ ছিল স্টেশনটি। এ ছাড়া এক কোটির বেশি যাত্রীর তালিকায় রয়েছে উত্তরা উত্তর, মতিঝিল, আগারগাঁও, কারওয়ান বাজার ও বাংলাদেশ সচিবালয় স্টেশন।

আর সবচেয়ে কম যাত্রী যাতায়াত করেছে উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশন থেকে। উত্তরা দক্ষিণ স্টেশনটি থেকে যাতায়াত করেছে পৌনে ১২ লাখের মতো যাত্রী। দিনে ওই স্টেশনে হাজার দু-এক যাত্রী হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে। মাস হিসাবে মেট্রোতে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছে গত ফেব্রুয়ারি মাসে। মূলত বইমেলা থাকায় এই মাসে বেশি যাত্রী থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া ওই সময় রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কর্মসূচিতে ছিল নানা শ্রেণি-পেশার মানুষ। তীব্র যানজট ছিল সড়কে। তাই যানজট এড়াতেও মেট্রোতে ঝুঁকেছিলেন যাত্রীরা। ডিএমটিসিএল সূত্র বলছে, চালুর পর সর্বাধিক যাত্রী যাতায়াত করেছে গত ২৭ ফেব্রুয়ারি। ওই দিন মোট যাত্রী পরিবহন করা

হয় ৪ লাখ ২৪ হাজার ৪৮১ জন। এর আগের দিন মেট্রো রেলে যাত্রী হয় ৪ লাখ ৯ হাজার ৪৫০ জন। এর আগে ১৩ ফেব্রুয়ারি মেট্রো রেলে যাত্রী হয় ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু