মুস্তাফিজের জাদুতে শেষ ওভারে রংপুরের রুদ্ধশ্বাস জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬

মুস্তাফিজের জাদুতে শেষ ওভারে রংপুরের রুদ্ধশ্বাস জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ |
শেষ ৬ বলে প্রয়োজন ১০ রান। ফিফটি করে তখনও ক্রিজে মোহাম্মদ মিঠুন, অন্য প্রান্তে সাব্বির রহমান। ওই মুহূর্তে জয়ের পাল্লা হেলে ঢাকা ক্যাপিটালসের দিকে। কিন্তু অসাধারণ বোলিংয়ে সব সমীকরণ বদলে দিলেন মুস্তাফিজুর রহমান। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দারুণ এক জয় তুলে নিল রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (৪ জানুয়ারি) বিপিএলের রোমাঞ্চকর ম্যাচটি ৫ রানে জিতেছে রংপুর। ১৫৫ রানের পুঁজি গড়ে ঢাকাকে ১৫০ রানে আটকে দিয়েছে তারা। আসরে এটি রংপুরের টানা দ্বিতীয় জয়। আর জয় দিয়ে আসর শুরু করা ঢাকা পরপর তিন ম্যাচে পেল পরাজয়ের তেতো স্বাদ। শেষ ওভার করতে এসে রাজশাহী ওয়ারিয়র্সের কথা হয়তো মনে পড়েছিল মুস্তাফিজুর রহমানের। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে সুপার

ওভারে বোলিংয়ে এসে ম্যাচ জেতাতে পারেননি তিনি। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাই হয়তো পণ করেছিলেন। রংপুরকে জয় এনে দিতে হবে। আজ রোবার পেরেছেনও মুস্তাফিজ। ৬ বলে ১০ রানের সমীকরণে জাদু দেখিয়েছেন তিনি। বাঁহাতি পেসারের স্লোয়ার, কাটার ও ইয়র্কারে বিভ্রান্ত হয়ে মাত্র ৪ রান নিতে পেরেছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। তাতে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর। রংপুরের টানা দ্বিতীয় জয়ে ভেস্তে গেছে মিঠুনের ফিফটি। সর্বশেষ দুই ম্যাচে জয় না পাওয়া ঢাকার মুখে আজ হাসি এনে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। কিন্তু শেষটা মেলাতে পারলেন না ৫৬ রানে অপরাজিত থাকা ঢাকার অধিনায়ক। অথচ রান তাড়ার শুরু থেকে ম্যাচটা তাদের হাতেই ছিল।, তবে শেষ

ওভারে মুস্তাফিজ সব সমীকরণ পাল্টে দিলেন। এর আগে মাহমুদ উল্লাহর ফিফটিতে ১৫৫ রানের সংগ্রহ পায় রংপুর। এবারের বিপিএলে প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৫১ রানের। তার ৭ চারের ইনিংসের বিপরীতে শেষ দিকে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে দেড়শোর্ধ্ব সংগ্রহ এনে দেন খুশদিল শাহ। ১৮০.৯৫ স্ট্রাইরেটের ইনিংসে ৪ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের অলরাইন্ডার। এ ছাড়া আজ তিনে নেমে ৩৩ রান করেছেন রংপুরের হয়ে আগের তিন ম্যাচে ওপেন খেলা ডেভিড মালান। ঢাকার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না