ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত
রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প বিহারি পাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিশুটির মা নার্গিস আক্তার জানান, তারা মিরপুর-১, আনসার ক্যাম্প, বিহারি পাড়ায় থাকেন। তিনি নিজে অন্যের বাসায় কাজ করেন। আর শিশুটির বাবা আনোয়ার হোসেন শারীরিকভাবে অসুস্থ। ক্যাম্পের ভেতরে একটি মাদরাসায় লেখাপড়া করে তামিম।
তিনি জানান, আজ শুক্রবার তামিমের মাদরাসা বন্ধ থাকায় সে বাসায় ছিল।
তামিমের মা জানান, সকালে তামিমকে বাসায় রেখে কাজে যান তিনি। এরপর সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে বাড়িতে অনেক মানুষের
ভিড় দেখতে পান। তখন জানতে পারেন, বিহারীপাড়া মসজিদের পাশে ময়লার ভাগাড়ে বলের মতো একটি বস্তু পেয়ে খেলার জন্য সেটি বাসায় নিয়ে আসে তামিম। তিনি আরও জানান, এ সময় তার সঙ্গে কয়েকজন শিশু ছিল। পরে সেটি নিয়ে মসজিদের পাশে খেলছিল তারা। একপর্যায়ে সেটির বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে মারাত্মক জখম হয়। আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর। তার পেটে ও হাতে গুরুতর জখম হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায়
অবগত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।