মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫

মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের উইকেট নিয়ে চলছে তুমুল আলোচনা। গাঢ় বাদামি রঙের উইকেট, একফোঁটা ঘাস নেই-এমন দৃশ্য দেখে চমকে গেছেন অনেকে। তবে এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল না।ম্যাচের আগের দিনই এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিকে। তিনি তখন বলেছিলেন, ‘অধিনায়ক শাই হোপ এখনো উইকেট দেখেনি, তবে আমি দেখেছি। আমরা এমন উইকেট বানাতে পারব না-এমন কিছু আগে কখনো দেখিনি।’ অন্যদিকে বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা স্বাভাবিক মিরপুরের উইকেটের মতোই দেখাচ্ছে। সাধারণত এখানে কিছুটা টার্ন থাকে, যা ভালোই।’ সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ফারভেজ মাহারুফ ম্যাচ শুরুর আগে উইকেট রিপোর্টে বলেন, ‘দুই বছর আগে এখানে শেষ

ওয়ানডে হয়েছিল। এবার সম্পূর্ণ আলাদা এক ধরনের উইকেট দেখছি। আমি অনেক ম্যাচ কাভার করেছি, কিন্তু এই প্রথম একটাও ঘাস দেখলাম না। বল করার আগেই মাটি নড়ছে, মানে উইকেটটা ধীরগতির হবে।’ তিনি আরও বলেন, ‘এটা ধীর উইকেট, স্পিনারদের ভূমিকা বড় হবে। ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।’ মাহারুফের সেই ভবিষ্যদ্বাণী হুবহু সত্যি হয় ম্যাচে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০তম ওভারে গিয়ে পৌঁছায় মাত্র ১০০ রানে। পরে কোনোভাবে দলীয় স্কোর ২০৭ পর্যন্ত নিতে পারে তারা। সম্প্রচারকারীদের দেখানো পরিসংখ্যানে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি, রস্টন চেজ ও খারি পিয়ের উইকেট থেকে গড়ে ৪ থেকে ৪.৫ ডিগ্রির বেশি

টার্ন পাচ্ছিলেন। এমনকি জাস্টিন গ্রিভসের কাটার আর মাঝারি গতির বলেও রান তুলতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। এরপর রিশাদ হোসেন তো সব আলোই কেড়ে নিলেন। ৬ উইকেট তুলে নিয়ে তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। যার ফলে ২০৭ রান করেও ৭৪ রানের বিশাল এক জয় পায় বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না