মাংস নয়, এবার কাঁঠালের বীজ দিয়ে তৈরি করুন মজাদার কোরমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

মাংস নয়, এবার কাঁঠালের বীজ দিয়ে তৈরি করুন মজাদার কোরমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
মৌসুমি ফলের সমারোহে বাজার সয়লাব। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে আম, জাম, কাঁঠাল। আর কাঁঠালের নাম নিলেই যেন কাঁঠালের সুমিষ্ট গ্রাণ উঁকি দেয়। এ কারণে আমাদের জাতীয় ফলের নাম হয়েছে কাঁঠাল। আর এই কাঁঠালের কোরমা নামটা ভোজনরসিকদের কাছেও খুবই জনপ্রিয়। আমরা গরুর মাংসের কোরমা খেয়েছি, মুরগির মাংসের কোরমা খেয়েছি; আবার মাছের কোরমার সঙ্গেও পরিচিতি আছে। কিন্তু কখনো কি কাঁঠালের বীজের কোরমার কথা শুনেছেন? হয়তো অনেকেই কাঁঠালের কোরমার নামই শোনেননি। আবার অনেকেই খেয়েছেন, তাই নাম শুনেই মনের মাঝে কাঁঠালের কোরমা খাওয়ার বাসনা জেগেছে বৈকি। আর কাঁঠাল শুধু সুস্বাদুই নয়, এর বীজও অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। অনেকেই কাঁঠালের বীজ ফেলে দেন। কিন্তু এই

ছোট্ট বীজের মধ্যেই লুকিয়ে আছে বহু স্বাস্থ্যগুণ। তাই এই কাঁঠালের মৌসুমে বানিয়ে নিতে পারেন কাঁঠালের বীজের কোরমা। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে কাঁঠালের বীজের কোরমা তৈরি করবেন— উপকরণ: কাঁঠালের বীজ ১ কাপ, পেঁয়াজ পাতলা করে কাটা ২টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি ১টি, কাঁচামরিচ ফালি করা ২টি, নারিকেলের দুধ আধাকাপ, দই ২ টেবিল চামচ, তেজপাতা ১টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো, লবঙ্গ ২টি, তেল ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনেয়া গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া

আধা চা চামচ এবং লবণ স্বাদমতো। প্রণালি প্রথমে কাঁঠালের বীজ সিদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক কেটে রাখুন। এরপর একটি প্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। কিছুক্ষণ পর এতে পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি লাল হয়ে এলে তাতে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে নাড়ুন। এবার কষানোর সময় যেন মসলা কড়াইয়ে না লেগে না যায়, সেভাবে নাড়ুন। এরপর মসলার তেল উঠতে শুরু করলে টমেটো ও কাঁচামরিচ দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে এতে এবার হলুদ, মরিচ, ধনেয়া ও জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষান। মসলা কষানোর সময় দুই চামচ দই একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটে নিন। মসলা কষানো হয়ে গেলে

ফেটানো দইটা ঢেলে দিন এবং নাড়তে থাকুন যাতে দই না কাটে। এ পর্যায়ে সিদ্ধ কাঁঠালের বীজগুলো কষানো মসলাতে দিয়ে দিন। এবার ৫ থেকে ৭ মিনিট বীজগুলো নেড়েচেড়ে রান্না করতে থাকুন। কষাতে থাকলে কাঁঠালের বীজগুলোর ভেতরে ভালোমতো মসলা ঢুকবে। কষানো হয়ে গেলে এবার এতে নারিকেলের দুধ দিয়ে দিন। বাসায় নারিকেলের দুধ না থাকলে ফুটিয়ে রাখা গরুর দুধও দিতে পারেন। এরপর পরিমাণমতো লবণ ও চিনি দিন । কোরমা বেশি মিষ্টি করতে না চাইলে চিনি বাদ দিতেও পারেন। সব কিছু ভালোমতো মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন, যেন কাঁঠালের বীজে পুরোপুরি মসলা ঢুকে যায় এবং ঝোলটাও একটু ঘন হয়। ঢাকনা তুলে

লবণ চেখে চুলা নিভিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজের কোরমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা