মশায় অতিষ্ঠ রাজধানীর মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

মশায় অতিষ্ঠ রাজধানীর মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
রাজধানীজুড়ে মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। দিনভর কোনোভাবে সময় কাটলেও সন্ধ্যা নামতেই শুরু হয় মশার ঝাঁকে ঝাঁকে আক্রমণ। এতে স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য ও ঘুম সবকিছুতেই বিঘ্ন ঘটছে। ডেঙ্গু নিয়ে আতঙ্ক বিরাজ করছে। তেজকুনিপাড়া এলাকার টং দোকানি মিজানুর রহমান বলেন, মশার যন্ত্রণায় সারাদিন বসে থাকতে হয়। সন্ধ্যা হলেই মশা হাত-পায়ে ঝাঁপিয়ে পড়ে। দোকানে বসে ব্যবসা করাই কঠিন হয়ে যায়। তিনি জানান, টংয়ের দুই পাশে সব সময় দুটি কয়েল জ্বালিয়ে রাখেন, তারপরও মশা কমে না। শুধু তেজকুনিপাড়া নয়, একই অবস্থা রাজধানীর প্রায় সব এলাকায়। মশার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে সম্প্রতি এক আইনজীবী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি

নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ রয়েছে, কয়েক মাস ধরে মশার উপদ্রব বাড়লেও দায়িত্বশীল সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ ছিল না। মাঝেমধ্যে ওষুধ ছিটানো হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম ছিল। মশা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ড্রেন, বক্স-কালভার্ট ও বিভিন্ন জলাধারে পানি জমে পচে গেছে। পানির প্রবাহ না থাকায় এসব জায়গা মশার বংশবিস্তারের আদর্শ পরিবেশে পরিণত হয়েছে। পাশাপাশি শীত শেষ হয়ে তাপমাত্রা বাড়াও মশা বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া মশক নিয়ন্ত্রণ কার্যক্রমও ঠিকমতো পরিচালিত হয়নি বলে অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও একই অভিযোগ করেছেন। রামপুরা এলাকার বাসিন্দা অশোক দে বলেন, বাসার আশপাশে এত মশা যে টেকা দায় হয়ে গেছে। বাজারে মশা তাড়ানোর বৈদ্যুতিক

যন্ত্রও পাওয়া যাচ্ছে না। মগবাজারের বাসিন্দা নুসরাত ফাতেমা বলেন, সিটি কর্পোরেশন মাঝে মাঝে ফগিং করা হলেও তা নিয়মিত নয় এবং কোনো স্থায়ী ফলও পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন মশক নিধন কার্যক্রমের তদারকি দুর্বল থাকায় ড্রেন পরিষ্কার, খাল থেকে বর্জ্য অপসারণ ও জলাশয়ে ওষুধ প্রয়োগের কাজ নিয়মিত হয়নি। ফলে মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সম্প্রতি দুই সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রামসহ বিভিন্ন কার্যক্রম শুরু করলেও এখনো নগরবাসী মশার যন্ত্রণা থেকে স্বস্তি পাচ্ছেন না। নগরবাসীর দাবি, নিয়মিত ও কার্যকর মশক নিধন কার্যক্রম পরিচালনা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন