ভারত-পাকিস্তান ম্যাচে উর্বশীর কেক নিয়ে জল্পনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে উর্বশীর কেক নিয়ে জল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ভারতীয় অভিনেত্রী উর্বশীর রাওতেলা। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ভারত। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করতেই মাঠে হাজির হন মডেল। জেনে রাখা ভালো- আগামীকাল ২৫ ফেব্রুয়ারি ৩১ বছরে পা দেবেন রাউতেলা। হয়তো এ কারণেই অভিনেত্রী গ্যালারিতে হাজির হওয়ার দুদিন আগে তার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। কেকের সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন রাউতেলা। তার পরনে ছিল গোলাপি কালারের ড্রেস। খোলা চুল। মুখে চওড়া হাসি। সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে ভারত-পাক ম্যাচের গ্যালারিতে উর্বশীর জন্য এমন সারপ্রাইজ পাঠালেন কে? অনেকে আবার ঋষভ পন্থের

কথা মনে করিয়ে দিলেন। যদিও সেই কেক কে পাঠালেন মডেল-অভিনেত্রীকে- তা নিয়ে অনেকে মজা করেছেন। সেটা তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও বোঝা যায়। দক্ষিণী পরিচালক সুকুমারের সঙ্গেও সেখান থেকে ছবি শেয়ার করেছেন তিনি। সম্প্রতি ‘ডাকু মহারাজ’ সিনেমায় উর্বশীর আইটেম ডান্স নিয়ে কম বিতর্ক হয়নি। শোনা যায়, একটা পারফরম্যান্সের জন্য ৯.২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সেই আবহেই রোববার দুবাইয়ের গ্যালারিতে ফের দ্যুতি ছড়ালেন ভারতীয় সুন্দরী। তবে তার ‘কেক রহস্য’ নিয়ে কৌতূহলের অন্ত নেই! উল্লেখ্য, পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা হয়েছে। বছর দুয়েক আগে থেকে এ জল্পনা শুরু হয়। পন্থের প্রতি ভালোবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী।

তার খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না