ভারতীয় রুপির রেকর্ড দরপতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে দাঁড়িয়েছে ৯০.৮২ তে। চলতি বছরে ডলারের বিপরীতে রুপির মান প্রায় ৬ শতাংশ কমেছে, যা একে এশিয়ার মধ্যে বছরের সবচেয়ে দুর্বল পারফরম্যান্সের মুদ্রায় পরিণত করেছে। সোমবার যেখানে ১ ডলারের মান ছিল ৯০.৭৮ রুপি, মঙ্গলবার তা আরও কমে ভারতের মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। খবর গালফ নিউজের। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, শেয়ার বাজারের মন্দাভাব ও রিজার্ভ ব্যাংকের কৌশলের কারণে রুপির এই ঐতিহাসিক পতন হয়েছে বলে দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন। তাদের মতে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি

নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ভারত একমাত্র বড় অর্থনীতি যাদের সঙ্গে আমেরিকার কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নেই। আমেরিকার উচ্চ শুল্ক নীতির কারণে ভারতের রপ্তানি বাজারে প্রতিযোগিতা নিয়ে বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় রয়েছেন, যা রুপির ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। নিরাপদ বিনিয়োগ হিসেবে তারা এখন রুপির চেয়ে ডলারের ওপর বেশি ভরসা করছেন। স্থানীয় বাজারে বিনিয়োগ কমে যাওয়ায় রুপির চাহিদা হ্রাস পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ভারতীয় রিজার্ভ ব্যাংক রুপিকে রক্ষা করার চেয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে। মুদ্রার পতন ঠেকাতে তারা খুব বেশি আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে না। ধারণা করা হচ্ছে,

৩১ ডিসেম্বরের মধ্যে রুপি প্রতি ডলারে ৯১ ছুঁতে পারে। রুপির দীর্ঘায়িত দুর্বলতা ভারতের শেয়ার বাজারকেও প্রভাবিত করছে। নভেম্বরের রেকর্ড উচ্চতা থেকে নিফটি ৫০ সূচক প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে। রুপির মান কমতে থাকায় ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বিশাল এই বাজারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়