ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামেরদী ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন থেকে আগামী রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত লাগাতার মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়া। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করার জন্য স্থানীয় জনগণ মাঠে থাকবেন। এ সময় জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. তৈমুর লং, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেন,

সাধারণ সম্পাদক ডা. এনায়েত হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, তাসলিম ইসলাম অভি প্রমুখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, জনগণের জানমালের রক্ষার্থে ও সড়কে নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে অবস্থান নিবে এবং মহাসড়কে যানবাহন চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সড়কে যান চলাচল সচল রাখতে প্রয়োজনীয়সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস