ভয় দেখিয়ে বারবার ধর্ষণে অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, জামায়াত কর্মী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

ভয় দেখিয়ে বারবার ধর্ষণে অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, জামায়াত কর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ এবং অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। ২১শে সেপ্টেম্বর, রোববার বিকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে ভুক্তভোগীর নানি বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করলে রাতেই উপজেলার তিরনইহাট ইউনিয়নে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে ওই জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়। এজাহারে জামাল উদ্দিন ছাড়াও আরও তিন জনকে আসামি করা হয়েছে। আটক জামাল উদ্দিন ওই এলাকার আলী হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গত ৫ই আগস্টের পর জামাল উদ্দিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর জুলুম-সন্ত্রাস ও চাঁদাবাজি-দখলবাজি শুরু করেন। জামায়াতে ইসলামীর রাজনীতির পাশাপাশি

তিনি ঠুনঠুনিয়া মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ধর্ষণ ও অপহরণের ঘটনার পর মসজিদ কমিটি তাকে মসজিদের দায়িত্ব থেকে বহিষ্কার করেছে বলে জানান এলাকাবাসী। এজাহার সূত্রে জানা গেছে, শৈশবে মায়ের মৃত্যুর পর থেকে ওই ছাত্রী নানার বাড়িতে থাকেন। স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। গত ১৭ই জানুয়ারি সকালে ওই ছাত্রী অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজে রাখা মুরগির মাংস আনতে যান। তখন বাড়িতে আর কেউ না থাকায় জামাল ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন জামাল। পরে এভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে আরও কয়েকবার ধর্ষণ করে জামাল। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় গ্রামে সালিশ-দরবার হয়। মামলায় আরও উল্লেখ

করা হয়, আসামি জামাল উদ্দিন ঘটনার দায় স্বীকার করলেও পরে তার স্ত্রী ও ভাইসহ অন্য আসামিদের সহযোগিতায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। গত ১৪ই জুন সকালে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। মীমাংসার আশ্বাসের প্রতিশ্রুতি দিয়ে তবে তাকে উদ্ধার করে পরিবার। এ ঘটনায় ওই ছাত্রী ন্যায়বিচার না পাওয়ায় তার নানি মামলা করলে রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। এলাকার বয়ঃজ্যেষ্ঠ সমিজ উদ্দিন জানান, জামাল জামায়াতে ইসলামীর প্রভাব দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার কারণে এলাকার মা-বোনেরা-মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে জেলা জামায়াতে

ইসলামীর আমির ইকবাল হোসাইনের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা