বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ায় নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে মার্কিন ডলারের পুনরুদ্ধার দাম বাড়ার গতি সীমিত রেখেছে। স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে ৫,১৫৩.১১ ডলারে দাঁড়িয়েছে (০৬৩৮ জিএমটি)। এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৫ শতাংশ বেড়ে ৫,১৬১.৩০ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের দিকে ঝোঁকেন। ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, বর্তমান সংকট দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের পক্ষে কাজ করতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতি কতদূর গড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। বিনিয়োগকারীদের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ডলারের গতিপ্রকৃতির দিকে। বিশ্লেষকদের

মতে, সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। তবে ডলার শক্তিশালী থাকলে স্বর্ণের ঊর্ধ্বগতি সীমিত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল