বিস্ফোরক তাপস বৈশ্য: বিসিবিতে কি চলতো ‘রাজা-প্রজা’ শাসন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

বিস্ফোরক তাপস বৈশ্য: বিসিবিতে কি চলতো ‘রাজা-প্রজা’ শাসন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা পেসার তাপস বৈশ্য দেশের ক্রিকেটে বিদ্যমান বৈষম্য নিয়ে এক বিষ্ফোরক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। বর্তমান ক্রিকেট সংস্কৃতিতে অধিনায়ক এবং সাধারণ খেলোয়াড়দের মধ্যে সুযোগ-সুবিধার বিশাল ফারাক নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকি এই বৈষম্যের কারণে নিজেকে সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে পরিচয় দিতেও লজ্জা বোধ করছেন বলে জানিয়েছেন এই পেসার। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি আঙুল তোলেন ক্রিকেট বোর্ডের বর্তমান নীতির দিকে। তার ক্ষোভের মূল কেন্দ্রবিন্দু ছিল মাঠে বসে খেলা দেখার আমন্ত্রণ ও অন্যান্য সুযোগ-সুবিধার অসম বণ্টন। তাপস বৈশ্য তার পোস্টে লিখেছেন, “আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য

জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সকলকে বলবো এই যুগেও কেমন বৈষম্য হয়!” তিনি আরও যোগ করেন, “অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা? খেলে তো সকলেই মিলে ১১ জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়!” কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন জনপ্রিয়তার মাপকাঠি নিয়ে। তাপস লিখেছেন, “রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন? রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে? কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে।” খেলোয়াড়দের কল্যাণে বোর্ডের নেওয়া পদক্ষেপগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার

মতে, অধিনায়কদের জন্য বিশেষ হেলথ ইন্সুরেন্স বা বীমা সুবিধা থাকলেও সাধারণ সতীর্থদের ক্ষেত্রে তা উপেক্ষিত। যারা বর্তমানে বিশেষ সুবিধা বা ‘কার্ড’ পাচ্ছেন, তারা আত্মসম্মানের তোয়াক্কা না করে চুপ থাকছেন বলেও তিনি মন্তব্য করেন। সবশেষে দেশের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদ নিয়ে নিজের চরম হতাশা ব্যক্ত করেছেন তাপস বৈশ্য। তিনি চান না ভবিষ্যতে আর কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতির দায়িত্ব পালন করুক। তার ভাষায়, “আমি চাই আর যেনো কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়… সব দেখা হয়ে গেছে…” উল্লেখ্য, জাতীয় দলের জার্সি গায়ে তাপস বৈশ্য ২১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। মাঠের এক সময়ের লড়াকু এই ক্রিকেটারের এমন মন্তব্য এখন দেশের

ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই সাহসী অবস্থানকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ একে বিসিবির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার বড় ব্যর্থতা হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর