বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
বিশ্ব বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। ডলারের দুর্বলতায় এ দাম বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে দাম বেড়েছে রুপাও। প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫,০১২ দশমিক ৭৬ ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫,০৩৩ দশমিক ৮০ ডলার। ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে, ফলে চাহিদা বেড়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার

কমাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সুদহার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে। এদিকে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০৯০ ডলার হয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১,৭২৩ ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল