বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ |
ব্রাজিলিয়ান ফুটবলের নতুন সেনসেশন এস্তেভাওয়ের বিশ্বকাপ স্বপ্ন এখন সুতোর ওপর ঝুলছে। গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান এই তরুণ তুর্কি। সোমবার তাঁর এমআরআই স্ক্যান করার পর জানা গেছে, চোটটি ‘গ্রেড-ফোর’ পর্যায়ের। ফলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের মাঠে নামার সম্ভাবনা এখন ক্ষীণ। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচটির মাত্র ১৬ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন এস্তেভাও। মাঠ থেকে বের হওয়ার সময় তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। চেলসি কোচ লিয়াম রোজেনিওর জানিয়েছেন, চোট পাওয়ার পর যন্ত্রণায় এবং হতাশায় ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন এই

তরুণ। পরীক্ষার ফল আসার আগেই চেলসি শিবিরের অন্দরমহলে এক ধরনের আতঙ্ক ছিল, যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে অল্প দিনেই বড় ভরসা হয়ে উঠেছিলেন এস্তেভাও। জাতীয় দলের হয়ে খেলা শেষ চার ম্যাচেই গোল পেয়েছেন তিনি। এমন ছন্দে থাকা অবস্থায় তাঁর ছিটকে যাওয়া সেলেসাওদের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এস্তেভাওয়ের এই চোটে চেলসিও বড় বিপদে পড়ল। ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারার পর লিগে তাদের সামনে আর মাত্র চারটি ম্যাচ বাকি। তবে আগামী রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে

এফএ কাপের সেমিফাইনালে নামার কথা ব্লুজদের। বিশ্বকাপের ঠিক আগে এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো ব্রাজিলের আক্রমণভাগের শক্তি অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট