বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন লিটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ |
নানা নাটকীয়তার পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে খেলতে যাওয়া হয়নি বাংলাদেশের। তবে সেই বিশ্বকাপ আরও ২ মাস আগে শেষ হয়ে গেলেও এর রেশ এখনও কাটছেই না। সাবেক-বর্তমান ক্রিকেটারদের অনেকেই ততকালীন বোর্ডের সমালোচনায় মুখর এখনও। সেই বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সেই ইস্যুতে প্রশ্ন অবধারিতভাবেই ধেয়ে গেল অধিনায়ক লিটন দাসের দিকে। তার জবাবটাও তিনি দিলেন বেশ ভালোভাবেই। তিনি বললেন, ‘আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’ দারুণভাবে দল গুছিয়েও শেষমেশ বিশ্বকাপে খেলা হয়নি, লিটনের কাঁধেই আরও ২ বছর অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে। লিটনও তাই এখন

থেকেই ভাবতে শুরু করেছেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ বিশ্বকাপের কথা। জানালেন, শেষ বিশ্বকাপের প্রস্তুতিটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করবেন পরের বিশ্বকাপের প্রস্তুতি। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’ তিনি আরও যোগ করেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে

মাঠে নামবে।’ নতুন বিশ্বকাপ চক্রের প্রথম সিরিজটায় বড় চ্যালেঞ্জ আছে লিটনের সামনে। অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই এই দলে। সুযোগ পেয়েছেন নতুন দুই পেসার আব্দুল গাফফার সাকলায়েন ও রিপন মণ্ডল। লিটন জানালেন তাদেরকে দলে নেওয়ার কারণ, ‘আমি চাই না যে তারা (তাসকিন ও মোস্তাফিজ) নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন