বিপিএল শুরুর সময় জানাল বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা–কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি–পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকেরা। আজ সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু একসঙ্গে পরিষ্কার করে দিল বিপিএল গভার্নিং কাউন্সিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি। এর আগে ৩০ নভেম্বর বিকেল তিনটায় বসবে বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট। সেখানে ৫০০’র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করলেও শেষ পর্যন্ত ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি—এ তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভার্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু। বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল

‘নোয়াখালী এক্সপ্রেস’ এবারের আসরে দল থাকবে মোট ছয়টি। দীর্ঘদিন পর নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে—নোয়াখালী এক্সপ্রেস। এর মালিক দেশ ট্রাভেলস। অন্য পাঁচ দল হলো: রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি চট্টগ্রাম রয়্যালস – ট্রায়াঙ্গাল সার্ভিস রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ নতুন দল যুক্ত হওয়ায় ছয় দলের প্রতিযোগিতায় জমে উঠবে লড়াই, বিশেষ করে ড্রাফটেই দেখা মিলতে পারে বেশ কিছু বড় নামের। এখন চোখ ৩০ নভেম্বরের নিলামের দিকে—কোন দল কাকে নেয়, কোথায় বাজি ধরে; আর ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরে কারা ছড়াবে আলো—তা নিয়েই শুরু হলো নতুন করে উত্তাপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না