বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ বিদেশি, কার ভিত্তিমূল্য কত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ বিদেশি, কার ভিত্তিমূল্য কত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
দুয়ারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। সব ঠিক থাকলে সোমবার (১৪ অক্টোবর) ড্রাফট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার ড্রাফট থেকে স্কোয়াড পূরণ করার চেষ্টা করবে তারা। এবারের বিপিএলে অংশ নিতে যাওয়া বিদেশি খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) ক্যাটাগরিসহ ৪৪০ বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে থাকা (৩৮ জন) ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি (৬৬) ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি (১৩৫) ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে

থাকা (১৮১) ক্রিকেটাদের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস। ‘বি’ ক্যাটাগরি কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা। ‘সি’ ক্যাটাগরি ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস

আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার। ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য ক্রিকেটাররা সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন। প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর মাঠে গড়ানোর কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা